ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৫ ৮:০৮ পিএম

নার্সিংয়ের পরীক্ষার এক লাখ ২০ হাজার টাকা সম্মানী ফিরিয়ে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই এ তথ্য জানান। এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময়ে স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

সম্প্রতি অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি সাংবাদিকদের বলেন, কোনো জিনিস চাপিয়ে দিলেই হয় না। আমি করেছি, নুরজাহান (স্বাস্থ্য উপদেষ্টা) আপা যদি মনে করেন তিনি করবেন।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টরে দেখা যায় কোনো বোর্ড মিটিং হলে সেখানে বোর্ড মেম্বার যারা আসেন তাদের সম্মানী দেওয়া হয়। সর্বোচ্চ ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। এই কথাটা বলা হয়, যিনি গ্রামীণে (গ্রামীণ ব্যাংক, তিনি সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন) কাজ করছেন, তিনি এই টাকাটা পাবেন না। যিনি গ্রামীণের সঙ্গে সম্পৃক্ত নন, বাইরে থেকে এসেছেন তাকে এই সম্মানীটা দেওয়া হয়। মিটিং দুপুর পর্যন্ত হলে খাবারটা দেওয়া হয়, কাউকে কোনো পয়সা দেওয়া হয় না।

তিনি বলেন, এখানে এসে দেখলাম নার্সদের যে পরীক্ষা হয়, নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল- নার্সদের পরীক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত যারা খাতাটা দেখে তারা সম্মানী পাবে। কিন্তু দেখা গেল নার্সিংয়ের ভাগ হিসেবে আমার কাছেও চলে আসলো এক লাখ বিশ হাজার টাকার মতো। আমি এই টাকাটা ফেরত দিলাম। বললাম, আমি তো এ টাকা নিতে পারি না, আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না। এটা হবে কেন?

নুরজাহান বেগম আরও বলেন, বিভিন্ন মিটিংয়ে দেখা যায় একটা থোক অ্যামাউন্ট বরাদ্দ থাকে। সেটা নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছিল। যার যার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পদক্ষেপ নেবে।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer