প্রকাশিত: ০২/০৬/২০১৭ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১১ পিএম

ডেস্ক রিপোর্ট::
১ লাখ টাকার ওপরে যাদের সম্পদ আছে তাদেরকে যথেষ্ট সম্পদশালী মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই ১ লাখ টাকার বেশি টাকা ব্যাংকে রাখলে তার ওপর যে আবগারি শুল্ক ধার্য করা হয়েছে তা দিতে তাদের তেমন কোন সমস্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক লাখ টাকা পর্যন্ত আমরা কোনো আবগারি শুল্ক রাখছি না। এর বেশি যাদের টাকা আছে তাদের আমরা সম্পদশালী বলতে পারি। যদিও বিত্তবানের কোন সংজ্ঞা নেই। তবে এর বেশি হলে তখন আমরা আবগারি শুল্ক রাখার প্রস্তাব দিয়েছি।

এসময় অর্থমন্ত্রী বলেন, অনেককে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। ভ্যাট আরোপের ফলে পণ্যমূল্য বাড়বে না। পেনশনের জন্য বাজেটে আলাদা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

চালের বাড়তি দামের ব্যাপারে তিনি বলেন, চালের দামটা বেড়ে গেছে, সেটা কেউ অস্বীকার করবে না।

পাহাড়ি ঢলে আগাম বন্যায় ৭ জেলায় যে বিপর্যয় হয়েছে, সেই কারণে এমন দুরাবস্থা। তবে চালের যথেষ্ট মজুদ রয়েছে। ফলে একটা সময় চালের দাম কমে যাবে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer