উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১২:৫১ পিএম , আপডেট: ১৯/০২/২০২৪ ৪:১৫ পিএম

নিখোঁজ হওয়ার ১৭ দিন পর কক্সবাজারের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকা থেকে মোস্তাফিজুর রহমান নামে জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত সংলগ্ন রহমতের বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, এলাকায় একটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে পরিচয় শনাক্ত করেন। পরে মরদেহটি আঞ্জুমানপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, মরদেহের চোখে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, এক দিন আগে হত্যা করে সীমান্ত সংলগ্ন এলাকায় মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...