প্রকাশিত: ২১/০৭/২০২০ ৬:০৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে কক্সবাজার জেলার ইয়াবা কারবার সহ সকল প্রকার মাদকদ্রব্যেের ব্যবসা নিয়ন্ত্রণ করে একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে কক্সবাজার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অবস্থান গিয়ে আইনানুগভাবে এগিয়ে যাবে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) ইয়াবা কারবার নিয়ন্ত্রণ সহ জেলায় মাদক কারবার নির্মুলের বিষয়ে সোমবার ২০ জুলাই এ কথা বলেন।

তিনি আরো বলেন, এ অভিযান জুলাই থেকে শুরু হয়েছে। অভিযানকে আরো ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর করে তোলা হবে। কক্সবাজার জেলাবাসীকে মাদকের বদনামের পরিবর্তে একটা মর্যাদা ও আস্থার জায়গায় নিয়ে আসা হবে। এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) আরো বলেন, ডিসেম্বরের মাদক কারবার নির্মুলে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ইতিমধ্যে কক্সবাজার জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা ধরে জেলা পুলিশ পরিকল্পিতভাবে মাদক ব্যবসা নির্মুলে কাজ করছে। সেজন্য মাদক নির্মুলে আরো আইনীভাবে আরো যত কঠিন হওয়া যায়, জেলা পুলিশ তার সর্বোচ্চ আইনী ক্ষমতা প্রয়োগ করবে। সর্বস্থরের মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, মাদক ব্যবসায়ীরা যতই ক্ষমতাবান ও প্রভাবশালী হোক, সেটা কোন কাজে আসবে না। আইনের জালে কোন এক সময় তাদের পড়তেই হবে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রতি তিনি অনুরোধ জানান। তথ্য প্রদানকারীর সকল পরিচয় গোপন রাখা হবে বলে এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) নিশ্চয়তা প্রদান করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...