প্রকাশিত: ০১/১২/২০১৮ ২:০২ পিএম

অনলাইন ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন ‍যুক্তরাষ্ট্র ১২টি দল পাঠাচ্ছে, যারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া দেশটি বাংলাদেশের স্থানীয় পর্যবেক্ষণ দলকে অর্থায়ন করবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন শীর্ষ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অবশ্য ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। সেইসঙ্গে কোনো ধরনের মন্তব্যও করবেন না নির্বাচন প্রসঙ্গে।

ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত বেশ গুরুত্ব বহন করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেত্রী খালেদা জিয়া কারাগারে রয়েছেন। সেই সঙ্গে দলটির বেশ কিছু নেতাকর্মীও এই মুহূর্তে কারাবন্দি। এর আগে ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করেছিল। তবে এবার দলটির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায় পর্যবেক্ষণের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক উইলিয়াম মুলার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের প্রত্যেকটির নেতৃত্ব থাকবেন দু’জন। তারা দেশের অনেকটা জায়গায় ঘুরে তথ্য সংগ্রহ করবেন।

তিনি জানান, বাংলাদেশের সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আমরা এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি, এর ফলাফল দেখতেই পর্যবেক্ষণ দল নিযুক্ত করেছি।

প্রায় ১০ হাজার জনের মতো দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সদস্য অংশগ্রহণ করবে নির্বাচনে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের সরকার এতে অর্থায়ন করবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...