প্রকাশিত: ২৪/১০/২০১৬ ৯:৩৭ পিএম

teknaf-pic_24-10-16-720x540-720x540টেকনাফ প্রতিনিধি::

টেকনাফে ১০ টাকা কেজির চাল বিতরন শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে ৫০০ হতদরিদ্রের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি। এসময় এমপি বদি ৫০০ জনের ৩০ কেজি করে চালের মূল্য বাবদ দেড় লাখ টাকা ডিলারকে নিজ পকেট থেকে প্রদান করেন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, উপজেলা গুদাম কর্মকর্তা সাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী লোকজন।
গুদাম কর্মকর্তা জানান, টেকনাফের ৬ ইউনিয়নে ১৬১৫৯ জন হতদরিদ্র পরিবারের তালিকা তৈরী করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে ৩১ জন ডিলার। দশ টাকা দামে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবে তালিকাভূক্তরা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer