নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ৪:৩৬ পিএম

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন পূর্বক নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু’ র মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ।

এই সময় দীর্ঘ দিন ধরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার বলে জানান নাইক্ষ্যংছড়ি দক্ষিণ চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলা উদ্দিন।

তিনি দ্রুত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে আতিক উল্লাহ , জাহাঙ্গীর, মিজানুর রহমান, মো: শফিক, ছালামত উল্লাহ ও দিপন বড়ুয়া সহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer