প্রকাশিত: ২৩/০৬/২০২০ ৯:২৮ পিএম

হ্নীলা রঙ্গিখালীতে দীর্ঘদিনের বিরোধ, আধিপত্য বিস্তারের জেরধরে সৃষ্ট গ্রুপিংয়ের কারণে প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহৃত ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, ২৩জুন সকালে হ্নীলা রঙ্গিখালীর মরহুম শফিক মেম্বার গ্রুপের গুরা মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৮) পাহাড়ে নিজ জমিতে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথেই দীর্ঘদিনের প্রতিপক্ষ ভোলাইয়া বৈদ্য গ্রুপের একটি স্বশস্ত্র গ্রুপ তাকে বেঁধে নিয়ে যায়। এসময় তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ফিরে এসে খবরটি জসিমের পরিবারকে জানায়। তখন অপহৃতের পরিবার বিষয়টি থানা পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করে। এরপর দুপুর হতে পুলিশের বিশেষ দল পাহাড়ে তল্লাশী অভিযান চালিয়ে হতাশ হলেও বিকালের দিকে রঙ্গিখালী গভীর পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকার মৎস্যঘেরের পাদদেশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তা উদ্ধার করে রাত সোয়া ৮টারদিকে মৃতদেহ এলাকায় আনা হয়। পরে মৃতদেহটি পোস্ট মর্টেমের থানা পুলিশ নিয়ে যায়।

উল্লেখ্য, উপরোক্ত দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পাহাড়ি জমি দখল-জবরদখল এবং আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনি ও সংঘাত চলে আসছে। এই বিরোধের যাতাকলে পড়ে অনেক নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। সুত্র: টেকনাফ টুডে

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer