প্রকাশিত: ২৮/১০/২০১৯ ৭:৩৬ পিএম
হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও

হোটেলটি থেকে বস্তাভর্তি কনডম উদ্ধার, আছে ইয়াবাও
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকার ‘মীম আবাসিক বোর্ডিং’ এসব কনডম ও ইয়াবা উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দিন জানান, সোনারগাঁওয়ের মীম আবাসিক বোর্ডিংয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এছাড়াও আবাসিক বোর্ডিংয়ের নামে সেখানে ইয়াবা বিক্রিসহ অন্যান্য মাদক ব্যবসা পরিচালনা করছিল একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী।
গতকাল রোববার সন্ধ্যায় বোর্ডিংটিতে অভিযান চালিয়ে রুস্তম (২৫) ও আলাল (৩০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় বোর্ডিংটির ভেতর থেকে এক বস্তা কনডম ও শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...