প্রকাশিত: ১৫/০৪/২০২১ ৪:১৫ পিএম

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি দু’জন হলেন- হেফাজত নেতা ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় লালবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রাজধানীতে সংহিংসতার ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলার তিনি এজাহারভুক্ত আসামি।
এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।
মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer