প্রকাশিত: ১১/১০/২০১৯ ৭:৩১ পিএম

খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজারের রামুতে অফিসের চর এলাকায় অবস্থিত ক্যাপ্টেন হিরাম কক্সের বাসভবন পরিদর্শনে সস্ত্রীক কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ।
শুক্রবার (১১ অক্টোবর ) বিকেলে রামু অফিসের চর এলাকায় অবস্থিত হিরাম কক্সের বাসভবন ( বর্তমানে জেলা পরিষদ তত্ত্বাবধানে ডাকবাংলো হিসেবে পরিচিত ) দেখতে যান বাংলাদেশ পুলিশ বিভাগের অহংকার, অসাধারণ ব্যক্তিত্ব কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ স্বপরিবার। এসময় তিনি বাসভবনটি ঘুরে দেখেন এবং পরিদর্শনকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি ক্যাপ্টেন হিরাম কক্সের স্মৃতি লালন করে। কিন্তু এই বাসভবনটিতে সাইনবোর্ড স্থাপন করা দরকার এবং এটাকে সংরক্ষণ করে ক্যাপ্টেন কক্স কমপ্লেক্স হিসেবে গড়ে তুললে পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে মন্তব্য করেন।
এসময় রামু থানার ওসি মোহাম্মদ আবুল খায়ের, রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান ও সাংবাদিক খালেদ হোসেন টাপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...