প্রকাশিত: ০৯/০৪/২০২১ ৫:৫৯ পিএম

সুজাউদ্দিন রুবেল::
সাগর থেকে ভেসে আসল বিশাল আকৃতির এক মৃত তিমি। শুক্রবার (০৯) দুপুরে মাছটি চোখে পড়ে কক্সবাজারের হিমছড়ি সৈকতে। পরে এটি দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। তিমি মাছটির মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের।

মৃত্যুর কারণ অনুসন্ধান ও সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ ও জেলা প্রশাসন।
বালিয়াড়িতে পড়ে থাকা তিমি মাছটির পেটে রয়েছে ক্ষত চিহ্ন। ছড়াচ্ছে দুর্গন্ধ।

শুধু দেখা নয়, মাছটির ছবিও তুলছেন উৎসুক জনতা।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেন, হঠাৎ সৈকতে বিশাল আকৃতির কিছু ভেসে আসতে দেখে তিনি ছুটে যান। গিয়ে দেখেন বিশাল আকৃতির মৃত তিমি। যা লম্বায় ৪৪ ফুট ও প্রস্থ ২৬ ফুট।
গিয়াস নামে আরেকজন বলেন, তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পেটের অংশ ফেটে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
দেখতে আসা স্থানীয় আব্দুল কুদ্দুস রানা বলেন, আঘাতের চিহ্ন থাকা মাছটির মৃত্যুর কারণ অনুসন্ধান করা দরকার।
তিমি ভেসে আসার খবরে বিকেলে ঘটনাস্থলে আসে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, সবাইকে খবর দেয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে সন্ধ্যার মধ্যে সৈকত থেকে এটি সরানোর ব্যবস্থা নেয়া হবে।
আর দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, সেহেতু ময়নাতদন্ত করা প্রয়োজন। সার্জনকে খবর দেয়া হয়েছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ১৯৯১ সালে এ রকম একটি তিমি ভেসে এসেছিল কক্সবাজার সৈকতে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer