প্রকাশিত: ১৩/০৬/২০১৬ ৭:৫১ এএম , আপডেট: ১৩/০৬/২০১৬ ৭:৫২ এএম

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলায় শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের এক নারী (৩৫) ও তাঁর মেয়ে (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের দুজনকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলম মল্লিককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাউফলের নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী ও তাঁর মেয়ে তেঁতুলিয়া নদীতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সন্ধ্যার দিকে একটি চরে পৌঁছান। সেখানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ ছয়জন যুবক মা ও মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন ডাকাত ভেবে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করেন। তখন বাকিরা পালিয়ে গেলেও নূর আলম মল্লিককে স্থানীয় লোকজন ধরে ফেলেন।

কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনিচুর রহমান জানান, শনিবার রাত নয়টার দিকে নদীর পাড়ে স্থানীয় লোকজন চিৎকার শুনতে পান। ডাকাতি হচ্ছে এমন সন্দেহে এলাকাবাসী একত্র হয়ে তাঁদের আটকের চেষ্টা করেন। বুঝতে পেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় নূর আলম মল্লিক নামের এক দুর্বৃত্তকে আটক করা হয় এবং মা ও মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে মা ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নূর আলম মল্লিককে গ্রেফতার করে।

নূর আলম মল্লিকের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নাসির উদ্দিন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, ধর্ষণের শিকার মা ও মেয়েকে উন্নত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নামও বলেছেন। এ ঘটনায় ওই মেয়ের বাবা আজ রোববার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer