প্রকাশিত: ১৬/০৯/২০১৮ ১০:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
মমতাময়ী মায়ের আদরে হিজড়াকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন হিজড়া সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি।

এদিন সংসদের বৈঠক চলছিল। প্রধানমন্ত্রী সংসদের বৈঠকেও অংশ নেন। তবে মাগরিবের নামাজের বিরতির সময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের (পিআইডি) ফটো গ্রাফার সুমন দাস। তিনিই প্রধানমন্ত্রী ও হিজড়াদের ছবিগুলো তোলেন।

জামালপুর সদরের হিজড়াপল্লীতে কুরবানির জন্য লাখ টাকার গরু উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কৃতজ্ঞতাবোধ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সময় চেয়েছিলেন হিড়জাদের ওই প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তাদের সময়ও দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, জামালপুর জেলার শিশির সমাজ কল্যাণ অরগানাইজেশনের সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর নেতৃত্বে চুন্নু, কমলা, মৌরি, হাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাত শেষে আরিফা ইয়াসমিন ময়ুরী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধুর-কন্যা শেখ হাসিনার কথা এতদিন শুধু শুনেছি। আমাদের হিজড়া পল্লীর ৮৭ জনের জন্য তিনি কুরবানির গরু পাঠানোর পর তাকে সরাসরি দেখার স্বপ্ন হলো। এজন্য প্রিয় নেত্রীর সময় চেয়েছিলাম।’

তিনি বলেন, ‘অবাক হওয়ার বিষয়- এতো ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের সময় দিয়েছেন। তার সঙ্গে দেখা হওয়ার পর আরো অবাক হয়েছি তিনি কত সাধারণ। সত্যিই তিনি আমাদের কথা ভাবেন। বঙ্গবন্ধু-কন্যার দীর্ঘ জীবন কামনা করি।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...