প্রকাশিত: ০৪/০৩/২০১৭ ২:২৯ পিএম

নিউজ ডেক্স::
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, ‘পর্দা, হিজাব, বোরকাধারী এবং পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি। কওমি মাদরাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। বরং ইসলামি জ্ঞান চর্চা ও দ্বীন প্রচারের বলিষ্ট কেন্দ্র। জঙ্গি-সন্ত্রাস মাদ্রাসায় তৈরি হয় না। এসব কওমি মাদরাসায় খাঁটি আলেম ও সুনাগরিক তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের প্রতীক পবিত্র কোরান, গ্রিক মূর্তি নয়। সুপ্রিম কোর্টের মূর্তি অবিলম্বে সরিয়ে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মিল হয় এমন ভাস্কর্য (কোরানের প্রতীক) অবিলম্বে বসাতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

শুক্রবার (৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল খেদমতে কোরান পরিষদের দুইদিনব্যাপী তাফসিরুল কোরান মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল পৌর শহরের রেলওয়ে মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন তিনি।

তিনি আরও বলেন, ‘জালিম সরকার ছিল ফেরাউন, নমরুদ। তারা এক সময় ধ্বংস হয়েছে। এখনও যারা জুলম নির্যাতন করবে তারাও একদিন ধ্বংস হবে। কবরে ও হাশরে কোনও দল বা নেতার পরিচয় কাজে আসবে না। ক্ষমতার বাহাদুরি কেবল মাটির ওপরেই। কাজেই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, মুসলিম জাতির কল্যাণে কাজ করতে হবে।’

মহাসম্মেলনে তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, তাফসিরুল কোরান মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer