ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০১/২০২৫ ৬:০০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সারজিস আলম বিশেষ অতিথি ছিলেন।

সারজিস আলম বলেন, ‘খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনীবের কাতারে নিয়ে গিয়েছে। রক্তপিপাসু খুনী শেখ হাসিনার খুনের পিপাসা এখনো শেষ হয়নি। বিন্দুমাত্র অনুশোচনা না করে এই মহিলা এখনো খুনের কথা বলে আসছেন।’

সারজিস আলম আরও বলেন, ‘বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না।’

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিভিন্ন পেশাজীবীরাও বক্তব্য দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা রাখার দাবি জানান তিনি।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer