প্রকাশিত: ২৯/০৫/২০২০ ৩:৪৩ পিএম , আপডেট: ২৯/০৫/২০২০ ৫:৪৪ পিএম

শাহেদ মিজান::
সুস্থ-সবল এবং কোনো ধরণের রোগই ছিলো না। রাত ৮টার দিকে হালকা জ্বর অনুভব করায় বন্ধুদের আড্ডা থেকে বাড়ি চলে যায়। রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলে জ্বর একটু বাড়ে। সে কথা মা-বাবা ও এক বন্ধুকে জানায় ঘুমানোর আগে। কিন্তু ‘হালকা’ জরর যে ছিলো মৃত্যুর ইঙ্গিত তা টের পাননি বিশ্ব বিদ্যালয় পড়ুয়া যুবক ওমর ফারুক মুশফিক। তাই রাতে যে কোনো সময় না ফেরার দেশে পাড়ি জমান সম্ভাবনামীয় এই যুবক। সকালে ঘুম থেকে না উঠায় ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মারা যাওয়া ওমর ফারুক মুশফিকের বন্ধু রুবেল হোসেন মিরাজ এই তথ্য জানান।

মৃত্যু বরণ করা ওমর ফারুক মুশফিক কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প জি ব্লকের সামসুল আলমের পুত্র এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১১ তম ব্যাচের ছাত্র ছিলেন।

পরিবারের বরাত দিয়ে রুবেল হোসেন মিরাজ বলেন, ওমর ফারুক মুশফিক কোনো ধরণের রোগ-ব্যাধী ছিলো না। ছিলো সুস্থ ও স্বাভাবিক। সদা হাশিখুশি আর চঞ্চল থাকতো সে। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যার দিকে পাড়ার এক জায়গায় আমরা কয়েকজন আড্ডা দিয়েছি। সে সময় মুশফিক একটু জ্বর আসার কথা জানিয়ে বাড়ি চলে যায়। ঘুমানোর আগে রাতে আরেক বন্ধুকে কল করে জ¦র বাড়ার কথা জানান। সকলে উঠে তার মৃত্যুর সংবাদ পেয়ে ‘থ’ হয়ে যাই সবাই!

টগবগে তরুণ ওমর ফারুক মুশফিকের আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন এবং বন্ধুমহল শোকে স্তব্ধ হয়ে গেছেন। কেউ এমন মৃত্যুটি মেনে নিতে পারছেন না। এই মৃত্যু নিয়ে পুরো এলাকায় শোক বিরাজ করছে। আজ শুক্রবার (২৯ মে) সকাল সীমিত পরিসরে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...