প্রকাশিত: ০৮/১২/২০১৮ ৫:২৯ পিএম

ইমাম খাইর::
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন জামায়াত নেতা এইচএম হামিদুর রহমান আযাদ।
শনিবার (৮ ডিসেম্বর) বেলা ২ টার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে হামিদুর রহমানের আযাদের পক্ষে প্রতিকের চিঠি গ্রহণ করেন মহেশখালী উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ জাকের হোসেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। হামিদুর রহমান আযাদের প্রার্থীতা ঠেকাতে হাইকোর্টে পৃথক দুইটি রীট করা হয়েছিল। আদালত দুইটি রীট খারিজ করে দেন। তার একটি ছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে কিভাবে ধানের শীষ প্রতিক পেতে পারেন? অপর রীটটি ছিল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দন্ড পাওয়ার পর কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন? উচ্চ আদালত দুইটি রীটই খারিজ করে দিয়েছেন।
এইচএম হামিদুর রহমান আযাদের প্রার্থীতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ালেও শেষ পর্যন্ত ধানের শীষের প্রতিক নিয়ে তিনি নির্বাচন করছেন।
সিবিএনঃ

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer