উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ১:৩৭ পিএম

সৌদি আরবে অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়’ তৃতীয় স্থান অর্জনকারী সালেহ আহমেদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমে মসজিদে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান, তাকরিমের বাবা ও তার মাদ্রাসার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনায় বক্তারা বলেন, তাকরিমের অর্জন দেশ ও জাতির জন্য সুনাম বয়ে এনেছে যা অনুকরণীয় হয়ে থাকবে দেশের অন্য শিক্ষার্থীদের জন্য।

সৌদি আরবে ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ তাকরিম। ২২ সেপ্টেম্বর রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকরিমকে এক লাখ রিয়াল পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগেও কুরআনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিলেন তাকরিম। তিনি তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান লাভ করেন।

হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...