ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১২/২০২৪ ১০:১৬ এএম

আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজী, ঘুষ-দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা দেখলাম দুর্নীতি, চাঁদাবাজী, জুলুম-অত্যাচার এখনও চলছে। চাঁদার হাত বদল হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ।

সোমবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ad
ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের সভাপতি তানভীর আহমেদ শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার। চরমোনাই পীর আরো বলেন, আমরা দাবি করেছিলাম দেশে কোন চাঁদাবাজি হবে না, মিথ্যা ও গায়েবী মামলা হবে না। কিন্তু আমরা কী দেখছি, সরকারী অফিসগুলেতে আগের মতো ঘুষ-দুর্নীতি শুরু হয়ে গেছে।

তিনি বলেন, দুর্নীতিবাজ, চোর নেতার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন হতে পারে না। দুর্নীতি

বন্ধ করতে হলে আদর্শবান নেতা প্রয়োজন। এজন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নীতিবান নেতা তৈরিতে কাজ করতে হবে।

সম্মেলনে বরিশাল নগর ও জেলা শাখানর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer