প্রকাশিত: ২৬/১২/২০১৯ ৭:২১ পিএম

হাওরের উপর দিয়ে ১২ কিলোমিটির উড়াল সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, হাওরের উপর দিয়ে ১২ কিলোমিটির উড়াল সড়ক নির্মাণ করা হবে। এর মাধ্যমে নেত্রকোনার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ছাতক থেকে মোহনগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, হাওর অধ্যুষিত সুনামগঞ্জকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার এই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। সরকারের এই মেয়াদের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমার কাছে কোনো বৈষম্য নেই, আমি উচ্চ শিক্ষিত নিজেকে দাবি না করলেও কিছু পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করে তাদের মধ্যে কোনো বৈষম্য বলে কিছু থাকে না। আমি সুনামগঞ্জকে যেভাবে দেখি, পঞ্চগড়কে একইভাবে দেখি। পঞ্চগড়ের উন্নয়ন যেমন হবে, তেমনি সুনামগঞ্জেরও উন্নয়ন হবে। আমাদের কাছে দেশের সব এলাকাই সমান। আমি চাই দেশের উন্নয়ন হোক। সব মানুষ সুখে শান্তিতে থাকুক।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer