প্রকাশিত: ৩১/১০/২০২১ ২:২৯ পিএম , আপডেট: ৩১/১০/২০২১ ৩:০০ পিএম

প্রতিনিধি , টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফে হঠাৎ বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ । চলতি অক্টোবরেই ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে । এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক খানে আলম ও সুফিয়া আক্তার এবং বিশ্বজিৎ পাল নামের এক ল্যাব টেকনিশিয়ানসহ ১৫ জন রোগী শনাক্ত হয় ।

ad

চিকিৎসকেরা বলছেন , চলতি মাসের প্রায় প্রতিদিন জ্বর , মাথাব্যথা ও শরীরব্যথা নিয়ে রোগী আসছে । রক্ত পরীক্ষায় তাদের অনেকেরই ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে ।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল বলেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তাঁদের মধ্যে পাঁচজন বর্তমানে উপজেলা একজন ল্যাব টেকনিশিয়ান রয়েছেন । স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । বাকিরা নিজ বাড়িতে আছেন । টেকনাফ চলতি অক্টোবর মাসে শনাক্ত ৬৫ রোগীর মধ্যে দুজন চিকিৎসক ও আশপাশের বিভিন্ন ল্যাবে রক্ত পরীক্ষায় গতকাল শনিবার পর্যন্ত ৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে ।
তিনি আরও বলেন , চলতি মাসে গতকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন , কেয়ার ল্যাবে ১৪ জন , মেরিন সিটি হাসপাতালে ১১ জন , নাফ সীমান্ত ল্যাবে ১০ জন , ল্যাব মেডিকোতে ৮ জন , নাফ ভিউ মেডিকেল ল্যাবে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে ।
আক্রান্ত রোগীদের ভাষ্যমতে , পাঁচ – ছয় দিন আগে জ্বর ও তীব্র মাথাব্যথা শুরু হয় । এরপর সারা শরীরে ব্যথা অনুভূত হলে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন । এরপর উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন । পরে রক্ত পরীক্ষায় তাঁদের ডেঙ্গু শনাক্ত হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এনামুল হক বলেন , ডেঙ্গু রোগীদের বিশেষ নজরে রাখা হয়েছে । প্রতিনিয়তঃ রোগীরা বিভিন্ন চিকিৎসকের কাছে শরণাপন্ন হচ্ছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer