প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় শুধু আজ শনিবারই (২৩ জুন) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ত দুর্ঘটনায় সারাদেশে ৫২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ জন। সবচেয়ে বেশি মারা গেছেন গাইবান্ধায়। এ জেলায় মারা গেছেন ১৯ জন।

যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

মনিটরিং সেল জানায়, সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় ১৯ জন, রংপুরে ৬ জন, গোপালগঞ্জে ৫ জন, সাভারে ৪ জন, নাটোর ও চট্টগ্রামে ৩ জন করে, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফরিদপুরে ২ জন করে এবং টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, নরসিংদী, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে নিহত হয়েছেন।

সড়কে এ ধরনের মৃত্যু থামাতে জরুরিভিত্তিতে মনিটরিং ব্যবস্থা চালু এবং আহতদের চিকিৎসা ও হতাহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদের আগে সড়ক-মহাসড়কে বিভিন্ন সংস্থার কর্মতৎপরতা লক্ষ্য করা গেলেও ঈদের পরে কোনও তৎপরতা না থাকায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঈদের আগের মতো ঈদের পরেও এই তৎপরতা অব্যাহত রাখলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব ছিল।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer