প্রকাশিত: ৩০/০৭/২০১৮ ৮:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০০ এএম

ডেস্ক নিউজ – রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, সে সময় মন্ত্রীর মুখে দেখা গেল হাসি। শুধু তাই নয়, অনেকটা স্বাভাবিক বাচনভঙ্গিতেই ঘটনা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন নৌমন্ত্রী শাজাহান খান। হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোকাহত সাধারণ মানুষ মন্ত্রীর এহেন নির্বিকার ভূমিকার সমালোচনা করছেন। প্রশ্ন তুলেছেন, অট্টহাসি দিয়ে যখন মন্ত্রী বলছেন- দোষীদের শাস্তির কথা, সে ক্ষেত্রে কতটা শাস্তি পাবেন দোষীরা?

২৯ জুলাই, রবিবার সচিবালয়ে মংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন ক্রয়-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের উল্টো দিকের সড়কে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিয়েছে ‘জাবালে নূর’ পরিবহনের একটি বাস। এতে ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নজরে এনে এক সাংবাদিক মন্ত্রীকে বলেন, আপনার (নৌমন্ত্রী) প্রশ্রয়ে দিন দিন চালকরা বেপরোয়া হয়ে উঠেছেন। জবাবে হাসিমুখে মন্ত্রী বলেন, ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে।’

বাসচাপায় নিহত দিয়া খানম মিম (বাঁয়ে) ও আব্দুল করিম (ডানে)
বাসচাপায় নিহত দিয়া খানম মিম (বাঁয়ে) ও আব্দুল করিম (ডানে)

ভারতের একটি সড়ক দুর্ঘটনার উদাহারণ টেনে অনেকটা অট্টহাসিতে মন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছেন। এখন সেখানে কী…আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে। আমি মনে করি, এ বিষয়ে যদি আপনারা আলোচনা করতে চান, এটা নিয়ে পরে আলোচনা হবে।’

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...