প্রকাশিত: ০৩/০১/২০২০ ৯:২০ এএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট অংশে কোন একটি পরিবহণের ধাক্কায় সড়কে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল এক বৃদ্ধা নারী। ডুলাহাজারা যাওয়ার পথে তাকে দেখতে পেয়ে গাড়ী থেকে নেমে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেল পৌনে চারটার দিকে চকরিয়ার মালুমঘাটের দরগাহ গেইট এলাকায় পুলিশের এমন দৃষ্টান্ত দেখেছে মালুমঘাটবাসী।

মালুমঘাট এলাকার হাফেজ উল্লাহ জানান, বৃদ্ধা নারী কাঠ কুড়িয়ে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। কিন্তু পতিমধ্যে একটি গাড়ী তাকে ধাক্কা দেয় তখন তিনি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল। তখন চকরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অন্যথায় হয়তো তার মৃত্যু এখানেই হতে পারতো। পুলিশের এমন দৃষ্টান্ত সত্তি প্রশংসার দাবি রাখে।

এবিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ওসি স্যার এবং আমি ও পুলিশ সদস্যরা ডুলাহাজারা যাচ্ছিলাম। পতিমধ্যে এক নারী সড়কে পড়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল। দেখে তারাতারি নেমে তাকে হাসপাতালে প্রেরণ করেছি। হয়তো সুস্থ্য আছেন এখন।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer