প্রকাশিত: ০৯/০৭/২০২০ ৮:৩৩ পিএম

হুমায়ূন রশিদ ::
টেকনাফ থেকে পাচারকালে বিজিবি জওয়ানেরা যানবাহনে তল্লাশী চালিয়ে ৭১ভরি স্বর্ণসহ বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়, গত ৮জুলাই সন্ধ্যা ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস যানবাহনে তল্লাশী চালিয়ে পাঞ্জাবীর ভেতরের পকেট হতে একটি স্বর্ণের পুটলাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের ব্লক-সি/১৯ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের পুত্র মোঃ শফি উল্লাহ (৪০) কে আটক করে। পরে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে পরিমাপ করে ৭১ভরি ১আনা ৫রতি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য ৪৩লক্ষ ২হাজার ৭শ ৪৭টাকা।

আটক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে কর ফাঁকি এবং পাচারের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে নির্ভরযোগ্য সুত্রের দাবী, অনুপ্রবেশ করে উখিয়া-টেকনাফের বিভিন্ন পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ও স্বর্ণ চোরাচালান করে আসছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...