প্রকাশিত: ১৯/০১/২০২১ ৯:১০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক নির্বাহী কমিটির সভা আজ মঙ্গলবার ১৯ জানুয়ারী রাত ৮ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্ণধার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রেরিত সংশোধিত সফরসূচীতে এ সভার কথা উল্লেখ রয়েছে। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। কমিটির সদস্যদের কাছে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সভায় উপস্থিত থাকার জন্য পত্র প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ গত ৬ জানুয়ারী কক্সবাজারে যোগদানের পর এটিই হবে তাঁর সভাপতিত্বে প্রথম আইনশৃঙ্খলা কমিটির সভা।

গত বছরের ৩১ জুলাই চাঞ্চল্যকর মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা, কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানাচরে রোহিঙ্গা শরনার্থী হস্তান্তর কার্যক্রম শুরু, কক্সবাজার অঞ্চলে ইয়াবা টেবলেটের কারবার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া, জেলা পুলিশের সকল সদস্য বদলী, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ সহ আরো বিভিন্ন কারণে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে এবারের আইনশৃঙ্খলা কমিটির সভা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন-রাজনৈতিক বিশ্লেষকেরা।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মঙ্গলবার ১৯ জানুয়ারী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...