ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ১০:৫৮ এএম

গুলশানে গত রোববার স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করে র‌্যাব -ছবি ঢাকা পোস্ট
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করে র‍্যাব-১। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১-এর আরএম সেন্টারের চতুর্থ তলায় এই অভিযান চালানো হয়।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযানে একাধিক নারী কর্মীসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১ সূত্র জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মধ্যরাতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...