উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১০/২০২২ ৮:০৩ এএম

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৯ জনই নারী। বাকি ছয়জন পুরুষ।

রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গুলশানের তিনটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান-২-এর ৪৭ নম্বর রোডের ‘অল দা বেস্ট স্পা’ থেকে ৯ নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। গুলশান-২-এর ৪৫ নম্বর রোডের ‘থাই স্পা’ থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়।

এছাড়া গুলশান-১-এর গোলচত্বরের ‘লোটাস থাই স্পা’ থেকে চারজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এসআই মিরাজ আকন।

গত ২ অক্টোবর রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের ওই বাসায় ‘লাইফ কেয়ার’ নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ চলছিল বলে জানায় পুলিশ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...