ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২৬ ৮:২৩ এএম

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer