প্রকাশিত: ১৩/০৭/২০১৯ ৮:৩৫ এএম , আপডেট: ১৩/০৭/২০১৯ ৮:৩৭ এএম

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোঃ হেলালুদ্দিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি সড়ক পথে প্রথমে উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌছেন। এসময় তাকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ও কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পে ইনচার্জ রেজাউল করিম ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সেখানে পৌঁছে সচিব কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের কর্মরত এনজিও আইএনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
ক্যাম্প পরিদর্শনকালে সচিবের সাথে ছিলেন, এডিসি সরওয়ার কামাল।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী ফেসবুকে এক প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি কক্সবাজার-টেকনাফ সড়কের বেহাল অবস্থা দেখে গেছেন। তিনি দ্রুত সড়ক উন্নয়নের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ দেওয়া হবে বলে আশ^স্থ করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...