প্রকাশিত: ২০/১১/২০১৯ ১:১২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আপনারা যারা স্থানীয়দের নগদ অর্থ দিয়ে সহযোগিতা দিচ্ছেন, তারা যদি উখিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের গরীব, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করেন, তাহলে আপনাদের এ সহযোগিতা তাদের অনেক কাজে আসবে। গরীব ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে দেশের বিশাল সম্পদে পরিণত হবে।

বুধবার ২০ নভেম্বর সকাল ১১ টায় উখিয়া উপজেলা পরিষদের হল রুমে অনুষ্টিত উখিয়া উপজেলা এনজিও সমন্বয় সভায় উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান এনজিও এবং আইএনজিওদের প্রতি এ আহবান জানান। তিনি বলেন, এতে এনজিওদের স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার প্রক্রিয়াটা আরো সহজ হবে। দেশ ও দশের কল্যাণ হবে। শিক্ষার্থীরা উপকৃত হবে।

মাসিক কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল এহসান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সহ উখিয়া ও রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিও সমুহের প্রতিনিধি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...