প্রকাশিত: ০৩/০৪/২০২১ ৭:০৪ পিএম

maনারায়ণঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের একটি কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় মামুনুল হককে কিছু ব্যক্তি জেরা করছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় তিনি নারী নিয়ে রিসোর্টে এসেছেন। সবাবে মামুনুল হক বলেন, উনি আমার স্ত্রী। তাকে আমি বিয়ে করেছি ২ বছর আগে। আমার কাছে প্রমাণ আছে।
সুত্র: বার্তা বাজার

উনি তার স্ত্রীর নাম বলেন আমিনা তাইয়েবা। তবে স্ত্রীর বাড়ি কোথায় তা বলতে রাজি হননি। তিনি দাবি করছেন তার স্ত্রীকে নিয়ে তিনি এখানে বেড়াতে এসেছেন।

এদিকে মামুনুল হককে আটকের পর সেখানে ভিড় জমায় সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা। একটি ভিডিওতে মামুনুল হককে লাঞ্ছিত করতেও দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ হাজির হয়েছেন। এছাড়া সেখানে উপস্থিত হয়েছেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি)।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer