প্রকাশিত: ১৩/১২/২০১৬ ৭:৫৯ এএম

নিউজ ডেস্ক::

একটি স্টুডিওতে জাল জাতীয় পরিচয়পত্র ও ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরিকালে প্রতারক চক্রের দু’জন সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব-৭। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র ও ভূয়া জন্ম নিবন্ধন সনদ।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল সাড়ে এগারোটার নগরীর ইপিজেড থানাধীন কলশী দিঘীর রোড, পকেট গেইট সংলগ্ন কেয়া ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে এসব জাল সনদসহ আসামিদের হাতেনাতে গ্রেফতার করে র্যা ব-৭।
গ্রেতফারকৃতরা হলেন সুজন দাস (২৫) ও মো. বেলাল হোসেন (২৭)। সুজন দাশ কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মিয়াজী পাড়া গ্রামের শ্রীমন্ত দাশের এবং মো. বেলাল হোসেন বন্দর থানাধীন ওমরশাহ পাড়ার মৃত আব্দুল মোনাফের পুত্র।
র্যা ব-৭ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত তারা জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদসহ বিভিন্ন প্রকারের জাল সার্টিফিকেট বানিয়ে সরবরাহ করছে।
গতকাল অভিযান চালিয়ে ১৬টি জাল জাতীয় পরিচয়পত্র, ১০টি জন্ম নিবন্ধন সনদ, চট্রগ্রাম সিটি করপোরেশনের নামে ১০টি নাগরিক সনদপত্র, ১টি ভুয়া ট্রেড লাইসেন্স এবং ১টি ভুয়া প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
এসময় র্যা বের উপসি’তি টের পেয়ে দোকানের মালিক সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে জালিয়াতির কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ২টি প্রিন্টার, ১টি লেমেনিটিং মেশিন ও ১টি স্ক্যানার জব্দ করা হয়।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...