প্রকাশিত: ২৮/১১/২০১৮ ৯:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক –  কোন এনজিও সংস্থায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের চাকুরী না দেওয়ার নির্দেশ দিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী|

তিনি বলেছেন, স্থানীয় বেকার শিক্ষিত ছেলে মেয়েদের চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে। তবে স্কুল পড়–য়া শিক্ষার্থীরা চাকুরী দেয়া যাবে না। তারা চাকরির সুযোগ পেলে তারা আর পড়া লেখা করবে না, এমনিতে শিক্ষাদিক্ষায় উখিয়া উপজেলা অনেকটা পিছিয়ে রয়েছে।

বুধবার সকাল ১০ টায় উপজেলা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত এফআইভিডিবি এনজিও সংস্থা কতৃক আয়োজিত অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে

এ ব্যাপারে এনজিওগুলোকে সতর্ক থাকতে হবে, রোহিঙ্গার কারনে উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দারা নানা ভাবে বিপর্যস্ত। তাই তাদের বেকার ছেলে মেয়েদের চাকুরীতে নিয়োগ দিলে পরিবারে অনেকটা স্বচ্ছলতা ফিরে আসবে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগনের জন্যও এনজিওগুলো কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

এফআইভিডিবির পরিচালক জাহিদ হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজিওটির কক্সবাজারস্থ সমন্বয়ক হাছান আহমেদ চৌধুরী।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর,হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, সুজন সভাপতি নুর মুহাম্মদ সিকদার, এফআইভিডিবির প্রোগ্রাম অফিসার নুরুল ইসলাম সহ সংস্থার প্রতিনিধিরা। সভা পরিচালনা করেন প্রোগ্রাম ইনচার্জ নজরুল ইসলাম।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...