প্রকাশিত: ১৪/০৯/২০১৯ ১০:৩৫ এএম

পরনে বোরকা নেই। মাথায় নেই সৌদি আবায়াও। রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী।

ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে এভাবেই স্বাধীন চলাফেরা করছেন ৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদ।

পেশায় তিনি মানবসম্পদ বিশেষজ্ঞ। হাইহিলে শরীরী ভঙ্গিমায় ফুটে বেরুচ্ছে লাবণ্য। তরুণীর চালচলনে কোনো সংকোচ নেই।

পবিত্র দেশ সৌদি আরবে নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ। তার দেখাদেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে সৌদির রাস্তায় নেমেছেন ২৫ বছরের আরেক তরুণী মানাহেল আল-ওতাইবি।

গত বছর ‘আবায়া’ পরার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও সেটি এখনও রাজকীয় আইনে পরিণত হয়নি। এএফপি

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer