উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১০/২০২২ ১:৫৩ পিএম , আপডেট: ২৭/১০/২০২২ ২:৪০ পিএম

সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে ২৮ অক্টোবর তিনি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

এর আগে তিনি ২৭ অক্টোবর অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন সেনাপ্রধান। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমসের আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ৩০ অক্টোবর দেশে ফিরবেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...