প্রকাশিত: ১৯/০৬/২০১৯ ৩:১২ পিএম , আপডেট: ১৯/০৬/২০১৯ ৫:১৭ পিএম

শহিদ রুবেল,উখিয়া::
সৌদি আরবে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় উখিয়ার কোটবাজারের পশ্চিম রত্নার নিবাসী মনজুর আলম নিহত হয়েছেন। নিহত মনজুর আলম পশ্চিম রত্নার মৃত গুরা মিয়া সওদাগরের পুত্র ও বিশিষ্ট ঠিকাদার মোঃ সাইফুলের বড় ভাই।

১৮ জুন মঙ্গলবার রাত ৯ টায় সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক পারাপারের সময় বিপরীত দিক দিয়ে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মনজুর আলম। বিষয় টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা জিয়াউল হক।

জিয়াউল হক জানান, মৃত্যু কালে মনজুর আলম ৪৫ বছর বয়সী ছিলেন। তিনি দীর্ঘ বছর ধরে সৌদি আরবে কর্মরত অবস্থায় ছিলেন। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিনি জানান, নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এইদিকে সড়ক দুর্ঘটনার পর থেকে নিহতের বাড়ি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামেশোকের ছায়া নেমে এসেছে।

নিহত মনজুর আলমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার পোস্ট ডটকম সম্পাদক সাঈদ মোঃ আনোয়ারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা। তারা শোক বার্তায় নিহত মনজুর আলমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...