প্রকাশিত: ১৩/০৪/২০১৭ ৭:০৭ এএম

নিউজ ডেস্ক::

সৌদি আরবে সাধারণ ক্ষমা গ্রহণের ক্ষেত্রে আগেরবারের মতো বাংলাদেশিদের সাড়া মিলছে না। জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এফ. জি বোরহানুদ্দিন বলেছেন, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার দু’ঘণ্টার মধ্যেই আমরা ‘ট্রাভেল পাস’ দিয়ে দিচ্ছি। তবে ২০১৩ সালের সাধারণ ক্ষমার সময় যে পরিমাণ মানুষ এ পদক্ষেপে সাড়া দিয়েছিল এবার সে সংখ্যা নিতান্তই কম। তবু তারা আশা করছেন দিনে গড়ে তারা ৩০০ মানুষকে এমন ট্রাভেল পাস ইস্যু করতে পারবেন। এ খবর দিয়েছে সৌদি আরবের অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার অধীনে ট্রাভেল পাস দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। যেসব নাগরিক সৌদি আরবে অবৈধভাবে বসবাস করছেন এবং তিন মাসের সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে চান তাদের জন্য এ ট্রাভেল পাস। সাধারণ ক্ষমার এই সময়সীমা শেষ হয়ে গেলে কাউকে অবৈধভাবে সৌদি আরবে পাওয়া গেলে তার জন্য রয়েছে শাস্তির বিধান। কনসাল জেনারেল বোরহানুদ্দিন বলেছেন তার স্টাফদের যত দ্রুত সম্ভব আবেদনকারীকে সহায়তা করতে। আগামী দিনগুলোয় যদি এক্ষেত্রে জনবল প্রয়োজন হয়, তাহলে বাড়তি জনশক্তি ঢাকা থেকে পাঠানোর জন্য তিনি সরকারের কাছে আবেদন করবেন। তবে বর্তমানে যে পরিমাণ আবেদন জমা পড়ছে শেষ পর্যন্ত যদি এমনই থাকে তাহলে তার বাড়তি কোনো জনশক্তির প্রয়োজন না-ও হতে পারে। কনসাল জেনারেল বলেছেন, বাংলাদেশি মিশন শুধু ওইসব মানুষকে ট্রাভেল পাস দেবে, যারা সৌদি আরব ছাড়তে চান সাধারণ ক্ষমার আওতায়। তবে অবশ্যই এ ট্রাভেল পাস হবে ‘ওয়ান ওয়ে’। অর্থাৎ তা মাত্র একবার ব্যবহার করা যাবে। তিনি আরো বলেন, যেসব মানুষের মূল পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে আমরা তাদের সৌদি আরব থেকে তা নবায়ন করে দিতে পারবো না। কারণ, সব মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করা হয় শুধু ঢাকা থেকে। এজন্য তারা মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন করাতে পারবেন না। যথাযথ সময়ের মধ্যেও এর কাজ শেষ করতে পারবেন না। এক্ষেত্রে তারা যা করবেন তা হলো, যদি কোনো বাংলাদেশির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে এবং তিনি যদি তা নবায়ন করার আবেদন করেন তাহলে ‘আমরা এমন আবেদনকারীর জন্য একটি ‘ওয়ান-ওয়ে’ ভ্রমণ সংক্রান্ত ডকুমেন্ট ইস্যু করবো। তা নিয়ে তিনি বাংলাদেশে গিয়ে সেখানে পাসপোর্ট নবায়ন করাতেও পারেন অথবা নতুন পাসপোর্টও করতে পারেন। তবে সেই পাসপোর্টে পুরনো কাজে সৌদি আরবে সংশ্লিষ্ট ব্যক্তি ফিরতে পারবেন বলে মনে হয় না। বিষয়টি স্পষ্ট করা হয়নি। অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমার এই সুযোগ নিতে প্রতি সপ্তাহে মদিনা, আভা, নাজরান, জিজান, তাবুক, তায়েফ ও অন্য বড় বড় শহরে কাজ করবে কনসুলার টিমের সদস্যরা। #মানবজমিন

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...