প্রকাশিত: ১৭/০৮/২০১৯ ৫:১৭ পিএম

নিউজ ডেস্ক::
এ বছর পবিত্র হজ করতে গিয়ে মারা গেছেন ৭২ জন হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর ১৪ আগস্ট পর্যন্ত ৭২ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন।মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়।এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer