আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২৬ ৯:৩৩ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম আজেল এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে অনুদান দিতে আগ্রহীদের কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার রোধ এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে।

এদিকে, সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। একটি গাড়িতে লুকিয়ে রাখা ৭০ কেজি মাদক পরিবহনের অভিযোগে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...