উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০১/২০২৪ ৯:৪১ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়েছেন আরও এক রোহিঙ্গা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুতুপালং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১৫ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রোহিঙ্গা নুর মোহাম্মদ (২৭) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা আবদুল নবীর ছেলে। এ সময় অসুস্থ হয়েছেন একই ক্যাম্পের ডি/৪৮ ব্লকের আবদুল হকের ছেলে জাবুল হক (২৭)। তাকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্পের অভ্যন্তরের আইওএম হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আশ্রয়শিবিরের অভ্যন্তরে শৌচাগার সংস্কার করার জন্য দুপুরের দিকে তারা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় শৌচাগারের ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন এবং জাবুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, নুর মুহাম্মদের মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সিআইসির নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...