ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ৭:১৪ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা যা বলেছেন তা সত্য। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ছাড় দেবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠান এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতারা না জেনে, না বুঝে মন্তব্য করছেন। সেন্টমার্টিন বিক্রি করে কখনোই ক্ষমতায় থাকার ইচ্ছা সরকার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রে রাষ্ট্রক্ষমতায় বসানোর একমাত্র উৎস জনগণ। যদি জনগণ ভোট দেয় তাহলে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করবে, না দিলে নয়। যা প্রধানমন্ত্রী ইতোমধ্যে পরিষ্কার করে দিয়েছেন।

মন্ত্রী বলেন, আমি আবারও বলতে চাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনও ধরনের সমঝোতা বা ক্ষমতা ধরে রাখার ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই।

অবশ্য একইদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য বা অপপ্রচার। বিএনপি কখনও দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার তা করছে।

উল্লেখ্য, বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর শেষে এক সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন বিক্রি করে ক্ষমতা চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি এবার দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer