ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ৯:৩৭ পিএম

নিজেদের দুর্নীতি হালাল করতে সরকার সব কিছুর দাম বাড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে টাকা পাচার করতে ক্ষমতাসীনরা মানুষের পকেট কাটছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার বিকেলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জেকিসহ দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে না, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, মানুষের বাঁচার অধিকারের জন্য আন্দোলন করছে। দেশের টাকা লুটপাট করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা বিদেশে পাচার করছে বলেও জানান তিনি।

সরকারের সময় ফুরিয়ে জেনেই তারা এখন ক্ষমতা আঁকড়ে ধরার জন্য আবোল তাবোল কথা বলছে বলে জানান তিনি। সেন্টমার্টিন এই দেশের মাটি, দেশের মানুষই তা রক্ষা করবে। কেউ সেন্টমার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না বলেও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। গুম করা হয়েছে, হত্যা করা , হয়েছে, তবুও আওয়ামী লীগ সরকার বিএনপি’র আন্দোলন ঠেকাতে পারেনি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer