প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ১১:২৪ পিএম , আপডেট: ০৯/০৩/২০১৭ ১১:৫৪ পিএম

নিউজ ডেস্ক::
সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ৮ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের নৌ-বাহিনী। এতে মাছ শিকাররত ফিশিং ট্রলারটি সাগরে ডুবিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম দিকের বঙ্গোপসাগর এলাকায়  এ ঘটনা ঘটে।

এ সময় ফিশিং ট্রলারে থাকা ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলো, টেকনাফ শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে আব্দু রশিদ মাঝি (৪০), জালিয়াপাড়া এলাকার মৃত. হাসানের ছেলে সৈয়দ করিম (৪০), কোনার পাড়া এলাকার নূরুল আমিনের ছেলে নূর হাসান (২৮), ক্যাম্প পাড়া এলাকার আব্বাসের ছেলে মোহাম্মদ উল্লাহ (৫৫), মাঝার পাড়া এলাকার ফজলুলের ছেলে জামাল হোসেন (৩৭), মিস্ত্রি পাড়া এলাকার মো. কালুর ছেলে দিল মোহাম্মদ (৩৬) ও ডাঙ্গর পাড়া এলাকার জাফরের ছেলে সাদেক (৩৫), একই এলাকার ফজল আহাম্মদের ছেলে জাকের (৫৫)।

এদিকে ট্রলার মালিক আবুল হোসন মাঝি জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সাগরে মাছ শিকারকালে হঠাৎ করে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করলে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে গেলে ৮ জেলেকে অপহরণ করা হয়। পরে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়ে অন্য একটি ট্রলার নিয়ে লোকজনসহ সাগরে তল্লাশি চালিয়ে ডুবিয়ে যাওয়া ট্রলারটির খোঁজ মিলে। ট্রলারটি অন্য কয়েকটি ট্রলারের সাহায্যে টেনে তুলে নিয়ে আসা হয়।

টেকনাফস্থ ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, সাগর থেকে  জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনার পর দোভাষী দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ৮ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে শুক্রবার সকাল ১০ টায় ৮ জেলেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সুত্র

বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer