প্রকাশিত: ০৫/০৩/২০২১ ১০:৩৫ এএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সি প্রবাল রিসোর্ট থেকে মজিবুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মজিবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, অচেতন অবস্থায় মজিবুর রহমানকে সি- প্রবাল রিসোর্ট থেকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

সি- প্রবাল রিসোর্টের ম্যানেজার সেলিম হায়দার বলেন, দুইদিন ধরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থান করছিলেন তারা। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মজিবুর। পরে তাকে সেন্টমার্টিন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, সি প্রবাল রিসোর্ট থেকে মজিবুর রহমান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...