উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১১:০৩ পিএম

নুর মোহাম্মদ, সেন্টমার্টিন থেকে::
সেন্টমার্টিন দ্বীপে রেজাউর রহমান খান (৪৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত রেজাউর রহমান খান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের খানের ছেলে।

জানা যায়, মৃত ব্যক্তি টাঙ্গাইল সদরের ৪০ জন বন্ধুবান্ধব মিলে সেন্টমার্টিনে ঘুরতে আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এসে হোটেল সি প্রবালে উঠেন। বিকালে অসুস্থবোধ করলে তাকে সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। রাত হওয়ায় এবং সাগর উত্তাল থাকায় লাশ এখনো টেকনাফের উদ্দেশ্যে নেওয়া হয়নি। সব ঠিকঠাক থাকলে সকালে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হবে বলে জানান সহপাঠিরা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...