উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৭:৪৫ এএম
সেন্টমার্টিন জেডিঘাট/ ছবি – ওবাইদুল হক চৌধুরী

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে কক্সবাজার শহরের ছয় নম্বর ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিন যাবে জাহাজ । তবে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম থেকে আরও একটি জাহাজ চলাচলের কথা রয়েছে বলে জানান জাহাজ মালিকরা।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মৌসুমের প্রথম জাহাজ কক্সবাজার থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। এদিন পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে অন্য জাহাজগুলোও চালু হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।

কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বলেন, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। আমাদের জাহাজের প্রায় টিকিট বুকিং হয়ে গেছে। বৃহস্পতিবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ভোর ৫টার দিকে আমরা পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাব।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...