ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১১/২০২২ ৯:৫৪ এএম

আবদুল মালেক,সেন্টমার্টিন থেকে::
২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলো ১০ লাখ টাকায়।
২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পাইলে সেটি বিক্রি করেছিলো ৬ লাখ টাকায়।
আবারো নভেম্বর মাসে জোড়া পোয়া মাছ ধরলো সেন্টমার্টিনের জেলে গণি। ৮ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার রাতে পেয়ে গেলো ২ টি বড় পোয়া মাছ। দুপুরে সেন্টমার্টিন বাজারে ৮ লাখ টাকায় দাম উঠলো পোয়া মাছ দুটির।
সেন্টমার্টিনে বিক্রি না করে পরে জেলে গণি আরো বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজারের উদ্দেশ্য রওনা করে। কক্সবাজার ফিশারী ঘাটে মাছগুলো বিক্রি করলেন ২ লাখ ৭০ হাজার টাকায়। বড়টির ওজন ৩০ কেজি আর ছোটটি ২৪ কেজি।

জেলে গণি বলেন, পোয়া মাছ দুটি মা জাতীর মাছ ছিল। যদি পুরুষ জাতী মাছ হতো তা হলে প্রতিটি মাছ ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করা যেতো। এই মাছ সাগরের সব জায়গায় পাওয়া যায়না। আবার সব জালেও আটকা পড়েনা। নির্দিষ্ট কিছু জাল আছে এবং সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে কিছু নির্দিষ্ট চ্যানেল আছে যা আমি প্রতিনিয়ত কল্পনা জল্পনার মধ্যে থাকি। কখন এই প্রজাতির বড় পোয়া মাছ ধরা পারি। আমার ভাগ্যটা সবসময় ভাল। বছরে দুই একবার এই মাছ ধরে পত্রিকার ও টিভির হেডলাইন হই।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer