উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১০/২০২২ ৭:১৭ এএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে সেন্টমার্টিন দ্বীপের আশপাশের কয়েকটি গ্রাম ডুবে গেছে। ওসব গ্রামের দুই শতাধিক বাসিন্দা দ্বীপের মাঝারপাড়া আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত টেকনাফ উপকূলের ১৫ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। এ সময় অনেকের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন।

সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. খোরশেদ আলম বলেন, ‘জোয়ারের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে দ্বীপের বাজার এলাকাসহ কয়েকটি গ্রাম ডুবে গেছে। সেখানকার বাসিন্দারা দ্বীপের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।’

তিনি বলেন, ‘পুরো এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় কোন দিকে কি হচ্ছে বোঝা মুশকিল। কয়টি গ্রাম ডুবে গেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। আমার এলাকার অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। যতটুকু সম্ভব সবদিকের খোঁজখবর রাখছি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক চৌধুরী বলেন, ‘জোয়ারের কারণে ব্যাপকহারে পানি বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিনের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এ পর্যন্ত ১৫ হাজার মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিশেষ করে সেন্টমার্টিনের আশপাশের গ্রামে পানি ঢোকায় লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া মেরিন-ড্রাইভ সড়কের সাবরাংয়ের দিকে পানি ঢুকছে। ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছি আমরা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...